
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা ভোটকে পাখির চোখ করে তৃণমূলে নেতৃত্বকে নিশানা করে বিধানসভা ভিত্তিক চার্জশিট প্রকাশ শুরু করেছে বিজেপি। আজ কলকাতা উত্তর শহরতলী জেলার বিজেপির তরফ থেকে মোট চারটি বিধানসভা কেন্দ্রে একযোগে সাংবাদিক সম্মেলন করে এই চার্জশিট পেশ করা হয়। এদিন পানিহাটি খড়দহ উত্তর দমদম এবং রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের সুবিধা অসুবিধার কথা উল্লেখ করে চার্জশিট প্রকাশ করা হয়। কলকাতা উত্তর শহরতলী জেলার বিজেপির সভাপতি আইনজীবী চন্ডী চরন রায় এর তত্ত্বাবধানে এদিন এই চার বিধানসভা কেন্দ্রের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য স্পোকসপার্সন কেয়া ঘোষ , এবং প্রাক্তন সাংসদ শীলভদ্র দত্ত । অভিযোগপত্রে সংশ্লিষ্ট অঞ্চলগুলির স্থানীয় সমস্যাগুলির কথা যেমন উল্লেখ করা হচ্ছে, তেমনই দুর্নীতি, প্রশাসনিক ত্রুটি, সাধারণ মানুষের সমস্যার কথাও তুলে ধরা হয়েছে। এই চার্জশিট পেশ করার মধ্যে দিয়ে স্থানীয় বিষয় থেকে শুরু করে আইনব্যবস্থা সহ নানা ইস্যুতে শাসকদলের কাছে জবাবদিহি চাইছে বিজেপি। এদিনের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে থেকে বিজেপির পক্ষ থেকে, ‘চার্জশিট’-এ এলাকাভিত্তিক অভিযোগ এবং দুর্নীতি, প্রশাসনিক ত্রুটি ও নাগরিক উদ্বেগ সম্পর্কিত নানা বিষয় তুলে ধরা হয়েছে। তাদের দাবি, তারা সাধারণ মানুষের স্বার্থে এই বিষয়গুলি সামনে আনছে। সেখানে একদিকে রয়েছে রাস্তার বেহাল দশা, সঠিক জল নিকাশি ব্যবস্থার অভাব সহ একাধিক বিষয়কে উল্লেখ করা হয় এদিন । বিজেপির দাবি, স্থানীয় মতামতের উপর ভিত্তি করে ‘চার্জশিট’-এ সমাজকল্যাণমূলক কাজের বাস্তবায়ণে দুর্নীতি, চাকরি সংক্রান্ত উদ্বেগ, জনসুরক্ষাজনিত সমস্যা এবং প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যা তাদের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়তে এবং স্বচ্ছ কেন্দ্র গড়ে তুলতে বিশেষ ভাবে ভূমিকা পালন করবে।












Leave a Reply