বাবার বকুনিতে অভিমান, বালুরঘাটে আমগাছে ঝুলে কিশোরের আত্মহত্যা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট থানার বানিয়াপাড়া এলাকায় বাবার বকুনি খেয়ে এক কিশোরের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত কিশোরের নাম জিৎ বর্মন (১৭)।
​পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার বিকেলে কোনো এক সময় জিৎ তার বাবার টোটো নিয়ে বাইরে বেরিয়েছিল। এই ঘটনার জন্য তার বাবা তাকে বকাবকি করেন। বাবার ওপর অভিমানে ওইদিন বিকেলেই বাড়ির পেছনের একটি আমগাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে।
​খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। আজ, সোমবার দুপুর ২টো নাগাদ বালুরঘাট পুলিশ মর্গে কিশোরের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। একটি অকালমৃত্যুর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *