
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে। সেই প্রেক্ষিতে সংগঠনকে আরও শক্তিশালী করতে গঙ্গারামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল। সোমবার সন্ধ্যে সাড়ে পাঁচটা নাগাদ গঙ্গারামপুর নিউমার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস, গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস তথা জেলা পরিষদের মেন্টর শংকর সরকার, জেলা পরিষদের সহকারী সভাধিপতি ও জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অশ্বরিশ সরকার, জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার এবং গঙ্গারামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তুহিন দেব সহ অন্যান্য নেতৃত্ব।
বৈঠকে সাংগঠনিক কাঠামো আরও মজবুত করা, বুথ স্তরে যুব কর্মীদের সক্রিয় ভূমিকা এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সভা থেকে যুব কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে কাজ করার বার্তা দেওয়া হয়।পাশাপাশি সদ্য দায়িত্বপ্রাপ্ত ব্লক অঞ্চল কমিটির নেতৃত্বদের সংবর্ধনা করা হয়।












Leave a Reply