
উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রায় ৯০ দিন থেকে ছেলের বাড়ি ফিরে আসার আশায় পথ চেয়ে বসে আছে মা বাবা। ছেলেকে খুঁজে পেতে মরিয়া আর্জি বাবা-মায়ের।আমরা চ্যানেল কতৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করছি খবরটি দেখার আগে সকলেই দ্রুত পোস্টটি শেয়ার করুন। যাতে এক পুত্রকে তার অভাগা মা-বাবার কাছে ফিরিয়ে দিতে পারি।
সালটা ২০২৫ ১৫ই নভেম্বর দেবা রায় তার বাবা মায়ের সঙ্গে তার নানির বাড়ি একটি নাম কীর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন । উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার গোদা শিমুল গ্রামে । সেখান থেকেই ১৫ নভেম্বর বিকাল আনুমানিক ৪টার দিক থেকে নিখোঁজ হয়ে যায় দেবা রায় । অনেক খোঁজাখুঁজির পরো, কোন সন্ধান পাওয়া যায়নি দেবা রায়ের পরে ১৬ই নভেম্বর চাকুলিয়া থানায় একটি মিসিং ডায়েরি করা হয় । ৮৫ দিন পার হয়ে গেল এখনো কোনো খোঁজ মেলেনি দেবা রায়ের ।নিখোঁজ শিশুর নাম দেবা রায় বাড়ি উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত রসাখোয়া খন্তা গ্রামে । বয়স ৬ বছর বাবার নাম চামারু রায়। তবে খোঁজ না পেয়ে রীতিমত হতাশায় ভরে যায় বাবা-মা ও পরিবারের মন। পরবর্তীতে যোগাযোগ করা হয় আমাদের সাথে। এদিন সেই বাড়িতে গেলে দেখা যায় মা বাবার চোখে যেন কোন এক হতাশা গ্রাস করেছে তাদের,যেন গ্রহন লেগেছে তাদের চোখে। পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয় ভিডিওটি দেখে যদি তাদের সন্তান তাদের সাথে যোগাযোগ করেন তবে বাবা মায়ের বুকটা খুশিতে ভরে উঠবে। যোগাযোগ নাম্বার 8293196912












Leave a Reply