
চাকুলিয়া-উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনের আগে চাকুলিয়ায় কংগ্রেসে বড়সড় ভাঙ্গন, কংগ্রেস নেতা সেতাবু্দ্দিন (ওরফে মুন্না) সহ কয়েক শতাধিক কংগ্রেসের কর্মী সমর্থকেরা তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী ও চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ। এর আগে চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে ছিলেন, লোকসভা নির্বাচনের আগে অভিমান করে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। শেষমেষ আবার তৃণমূল কংগ্রেসে করেন সেতাবুদ্দিন।
জানা গিয়েছে চাকুলিয়া পাওয়ার হাউস মাঠে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এক যোগদান সভার আয়োজন করা হয়। সেই যোগদান সভায় উপস্থিত হন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ ও তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল। এই যোগদান সভা থেকে কংগ্রেস ছেড়ে কয়েক শতাধিক কর্মী সমর্থকেরা তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। এই যোগদান সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মঞ্চ থেকে চাকুলিয়ার তৃণমূল কংগ্রেসের সম্ভবত প্রার্থী হিসাবে মিনহাজুল আরফিন আজাদ এর নাম ঘোষণা করে জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল বলেন ২০২৬ সালে নির্বাচনে এবার ৪০ হাজার ভোটে জয়ী করার বার্তা দিলেন তিনি।












Leave a Reply