
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আজ মহা শিবরাত্রি আর সেই উপলক্ষে শিবের পূজোয় দেওয়ার জন্য ফুল সংগ্রহ করতে এসে ট্রেনে ধাক্কা। মৃত্যু হল এক যুবকের, মৃতের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনাটি ঘটেছে এদিন রবিবার সকালে সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে ফুল বিক্রির সাথে যুক্ত ছিল ওই যুবক। ফুল তোলার পর বিভিন্ন বাজারে ফুল বিক্রি করত সে। আজ শিবরাত্রি আর সেই উপলক্ষে আকন্দ ফুল তুলতেই সমুদ্রগড় স্টেশন সংলগ্ন এলাকায় এসেছিল ওই যুবক। আর এমন সময় ট্রেনে ধাক্কা লাগে তার। মৃতদেহের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আকন্দ ফুল এবং ফুল তোলার ব্যাগ। যদিও ওই যুবকের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।












Leave a Reply