গঙ্গারামপুরে ৭৪ কোটির জল প্রকল্পের সূচনা, ১৭ হাজার উপভোক্তার ঘরে পৌঁছবে বিশুদ্ধ পানীয় জল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গারামপুর পৌরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। শহরের প্রায় ১৭ হাজার উপভোক্তার কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে জলের পাইপ লাইন বসানোর উদ্বোধন হল। বৃহস্পতিবার বেলা তিনটে নাগাদ গঙ্গারামপুর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে পাইপ লাইন বসানোর কাজের সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র ।
১৯৯৩ সালে পৌরসভা গঠিত হয়। তারপর কেটে গেছে প্রায় ৩২টি বছর। কিন্তু বাড়ি বাড়ি জল প্রকল্প গড়ে ওঠেনি। পৌরসভা গঠনের পর থেকে শহরবাসী বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্প চালুর দাবিতে সরব হয়েছিলেন। বিরোধী রাজনৈতিক দল গুলিও ইস্যুটিকে হাতিয়ারি করে প্রচারে নেমে ছিলেন। শহরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে গত তিন মাস আগে বাড়ি বাড়ি জল প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ হিসেবে রিজার্ভার বসানোর কাজ শুরু করা হয়েছিল। বৃহস্পতিবার পাইপলাইন বসানোর কাজের শুভ উদ্বোধন হলো । পৌর পিতার দাবি আগামী চার মাসের মধ্যে পৌরসভার ১৮টি ওয়ার্ডেই পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে । এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৪ কোটি টাকা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *