
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বর্গভীমা মন্দির সতীর ৫১ পীঠের এক পিঠ। প্রতিনিয়ত ভোগ হয় মায়ের এবং পুন্যথী জন্য ভোগের ব্যবস্থা থাকে। কিন্তু গ্যাসের সংকট তাই মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিলেন যে আগামী ২১ শে মার্চের পর থেকে সাধারণ ভক্তদের জন্য আর মিলবে না মায়ের ভোগ। এবং যারা বুকিং করেছেন তাদেরও ফোন করে জানিয়ে দেন মায়ের ভোগ গ্যাস সংকটের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। যদি গ্যাস পাওয়া যায় তারপর পুনরায় আবার ভক্তদের জন্য প্রসাদ ব্যবস্থা করবে মন্দিরি কর্তৃপক্ষ। যদিও ভক্তরা জানান যে আমরা অনেক আশা নিয়ে অনেক দূর দুরান্ত থেকে মায়ের ভোগ পাওয়ার আশায় আছি, যদি না ভোগ পাই নিরাশ হয়ে বাড়ি যাবো। তাই দ্রুত রান্নার গ্যাস সমাধান করে আমাদের ভোগের ব্যবস্থা করুক।












Leave a Reply