
মালদহ, নিজস্ব সংবাদদাতা:- প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার সাত সকালে ভোট প্রচারের ঝাঁপিয়ে পড়লেন মালদহ বিধানসভার বিজেপির মনোনিত প্রার্থী তথা বিদায়ী বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এদিন প্রথমে মালদহ বিধানসভার মুচিয়া অঞ্চলের মহামায়া মন্দিরে পূজো দিয়ে দেওয়াল লিখন শুরু করলেন বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা।সামনে যে বিধান সভা নির্বাচন আছে সেই নির্বাচন বাংলা বাঁচানোর নির্বাচন। তৃণমূলের অপশাসন থেকে পরিত্রাণ পাওয়ার নির্বাচন-মঙ্গলবার মুচিয়ার মহামায়া মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোট প্রচারে নেমে কার্যত এমনটাই বললেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা বিদায়ী বিধায়ক গোপাল চন্দ্র সাহা।এদিন সাত সকালে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে পুরাতন মালদা ব্লকের মুচিয়ার আদমপুরে অবস্থিত মহামায়া মন্দিরে পুজো দেন। মহা ধুমধামে মায়ের পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন। প্রচারের অঙ্গ হিসেবে’ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা প্রথমে মুচিয়ার খাসপাড়া এলাকায় নিজহাতে দেওয়াল লিখন করেন। দেওয়ার লিখনের পর আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শুরু করেন। প্রচারে ফাঁকে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সামনে যে নির্বাচন রয়েছে তা বাংলাকে বাঁচানোর নির্বাচন। সনাতনীদের রক্ষার নির্বাচন। মানুষ তৃণমূলের অপশাসন, দুর্নীতি দেখে তিতবিরক্ত। তাই তারা এই অপশাসন থেকে মুক্তি চেয়ে বিজেপির গঠন করতে চাইছেন।












Leave a Reply