
মালদা, নিজস্ব সংবাদদাতা: প্রার্থী ঘোষণার পরই নির্বাচনী প্রচারে নেমে পড়লেন অমল কিস্কু, ২০২৬ সালের হবিবপুর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী।
এদিন পাকুয়াহাট এলাকার আদিশ্যামা কালী মন্দির ও পাকুয়াহাট শিব মন্দির-এ পুজো অর্চনার মাধ্যমে প্রচারের সূচনা করেন তিনি। মন্দিরে প্রার্থনার পর দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় প্রচার শুরু করেন অমল কিস্কু।
দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রার্থী ঘোষণার পর থেকেই এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রচারে জোর বাড়ানো হয়েছে এবং আগামী দিনে আরও একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে।












Leave a Reply