মেচুয়া ফলপট্টিতে প্রচারে জোড়াসাঁকো কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় উপাধ্যায়।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর দিলেন বিজয় উপাধ্যায়। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি এদিন মেচুয়া ফলপট্টি এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন।
এদিন দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মেচুয়া ফলপট্টির বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
প্রচারের সময় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন প্রার্থী। পাশাপাশি আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আহ্বান জানান তিনি।
স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও এদিন প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলার আগ্রহ লক্ষ্য করা যায়। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই জোড়াসাঁকো কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *