গঙ্গারামপুরে বারুণী স্নান ঘিরে তুঙ্গে প্রস্তুতি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বারুণী স্নান ও মেলা। তার আগে গঙ্গারামপুর শিববাড়িতে শেষ মূহুর্তের প্রস্তূতি তুঙ্গে উঠেছে। পুনভর্বা নদীতে জল থাকায় খুশি পূন্যার্থীরা। তবে চার দিনের জায়গায় কাটছাট করে এবছর তিনদিনের মেলা হতে চলেছে।
দক্ষিণ দিনাজপুর জেলার বারুনী স্নানের মেলা গুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর শিববাড়ির বারুনী স্নান। প্রতিবছর দোল পূর্ণিমার ১২ দিনের মাথায় শুরু হয় বারুণী স্নান। বছরের পর বছর পুনভর্বা নদীতে স্নান সেরে লক্ষ লক্ষ পুন্যার্থী শিবরাড়ি বিরূপাক্ষ বানেশ্বর মন্দির ও কালি মন্দিরে পুজো দিয়ে থাকেন। পরম্পরা মেনে এবছরও মঙ্গলবার গঙ্গারামপুর শিববাড়িতে প্রাচীন বারুণী স্নান ও মেলা হতে চলেছে। তার আগে তুঙ্গে উঠেছে প্রস্তূতি। সোমবার বেলা ১টা থেকে শিববাড়ি প্রাঙ্গনে বসতে শুরু করেছে মেলা। এবছর কিছুটা হলেও পুনর্ভবা নদীতে স্নান সেরে নেবার মত জল থাকায় স্বস্তির নি:শ্বাস ছেড়েছেন পুন্যার্থীরা। তবে মন খারাপ মেলায় আসা বিক্রেতাদের। ভোট বাজারের জন্য চারদিনের মেলার কাটছাট করে একদিন কমিয়ে দেওয়া হয়। সোমবার বেলা ১টা থেকে অনেক পুন্যার্থী পুনর্ভবা নদীতে এসে ভিড় জমান। সব মিলিয়ে বারুণী স্নানের মেলা ঘিরে যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেলার দোকান বসানোর কাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *