
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার ইংরেজ বাজারের নেতাজি কমার্শিয়াল মার্কেটে ছাদ ভেঙে গুরুতর আহত ২। এদের মধ্যে দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টি হয়েছে।যার ফলে বহুদিনের পুরনো বিল্ডিং থকার ফলে এই ঘটনা ঘটেছে।আহতদের নিয়ে যাওয়া হচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
শনিবার সাত সকালে মালদা শহরের নেতাজি কমার্শিয়াল মার্কেটে ঘটল ভয়াবহ দুর্ঘটনায়। নেতাজি কমার্শিয়াল মার্কেটের একটি ব্লকের জরাজীর্ণ ছাদের একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু হল এক নাইট গার্ডের এবং আহত হলেন এক সাফাই কর্মী। ঘটনার পরপরই দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। গ্যাস কাটার এবং জেসিবি মেশিন লাগিয়ে উদ্ধারকাজ শুরু করেন। এরমধ্যেই ঘটনাস্থলে ছুটে যান ইংরেজবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী, ‘আশিষ কুণ্ডু ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি,সিপিএমের নেতা অম্বর মিত্র সহ মালদা মার্চেন্টের কর্মকর্তারা। ঘটনায় মালদা মার্চেন্টের সম্পাদক এই ঘটনার জন্য নেতাজি কমার্শিয়াল মার্কেটের দায়িত্বপ্রাপ্ত সরকারি বিভাগ এবং পৌরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সরব হন। তার অভিযোগ, নেতাজি কমার্শিয়াল মার্কেটের এই অংশ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তারা বারংবার মার্কেটের দায়িত্বপ্রাপ্ত সরকারি বিভাগ এবং পৌরসভায় মার্কেট সংস্কারের আবেদন জানিয়ে এসেছেন। কিন্তু কোন কাজ হয়নি। কাজ হলে আজ এই ধরনের দুর্ঘটনা ঘটত না। ঘটনায় পৌরসভার বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন পৌরসভার বিরোধী।












Leave a Reply