রতুয়ায় থানায় গিয়ে কড়া বার্তা, সমাজবিরোধীদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- সমাজ বিরোধীদের চিহ্নিত করা হয়েছে। তারা নির্বাচনে আইন বিরুদ্ধ কাজ করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজনে গ্রেপ্তার করা হবে-রবিবার মালদার রতুয়া থানা পরিদর্শনে গিয়ে সমাজবিরোধীদের উদ্দেশ্যে কার্যত এমনটাই হুঁশিয়ারি দিলেন মালদার নতুন পুলিশ সুপার অনুপম সিং।সামনেই বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনের প্রাক্কালে জেলার আইন-শৃঙ্খলা ব্যবস্থা খতিয়ে দেখতে রবিবার মালদার বিভিন্ন থানা পরিদর্শনে ‘বের হন পুলিশের মালদা রেঞ্জের ডিআইজি দীপনারায়ণ গোস্বামী। এদিন তিনি জেলা পুলিশ সুপার অনুপম সিংকে সঙ্গে নিয়ে একের পর এক থানা পরিদর্শন করেন। এক সময় রতুয়া থানাও পরিদর্শনে যান। সেখানে গিয়ে থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে কথা বলেন মালদা রেঞ্জের ডিআইজি দীপনারায়ণ গোস্বামী এবং মালদার নতুন পুলিশ সুপার অনুপম সিং। পরে তারা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে তারা বদ্ধ পরিকর। তাই আইন-শৃঙ্খলা ব্যবস্থা খতিয়ে দেখতে বিভিন্ন থানা পরিদর্শন করছেন। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য পুলিশকে সবধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে অবগত করছেন। যাতে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *