
হিলি, দক্ষিণ দিনাজপুর :- দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে রবিবার হিলির সন্ন্যাসী তলায় একদিনের বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। জেলা প্রেস ক্লাবের উদ্যোগে, সোনস্ক্যানের সহযোগিতায় এবং নওপাড়া তিওর সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় এই শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে সাধারণ চিকিৎসক, চক্ষু বিশেষজ্ঞ, দন্ত চিকিৎসক, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, সার্জনসহ সোনস্ক্যানের বিভিন্ন টেকনিশিয়ানরা উপস্থিত থেকে রোগীদের পরিষেবা প্রদান করেন। এলাকার বহু মানুষ এই শিবিরে এসে চিকিৎসা করান।
এ প্রসঙ্গে জেলা প্রেস ক্লাবের সম্পাদক পবিত্র মহন্ত জানান, “সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে ২০২৬ সাল জুড়ে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে ২২ মার্চ হিলির সন্ন্যাসী তলায় সম্পূর্ণ বিনামূল্যে এই বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।”
চিকিৎসা নিতে আসা অনিল ওরাওঁ বলেন, “এই ধরনের স্বাস্থ্য শিবির আরও বেশি করে হওয়া উচিত। আমি কেন্দ্রীয় সরকারের একজন অবসরপ্রাপ্ত কর্মী। গ্রামীণ এলাকায় চিকিৎসকের যথেষ্ট অভাব রয়েছে। অনেক সময় রোগ ধরা পড়তে দেরি হয়ে যায়, বিশেষ করে গ্রামে চিকিৎসকের অভাবের কারণে।”












Leave a Reply