ভোট প্রচারে বেরিয়ে গড়বেতার ধাদিকাতে বাসন্তী পুজোর মণ্ডপ উদ্বোধন করলেন তৃণমূল প্রার্থী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বুধবার বাসন্তী পূজোর সপ্তমীর দিনে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ৫ নম্বর অঞ্চলের ধাদিকাতে ভোট প্রচারে বেরিয়ে বাসন্তী পূজোর মন্ডপ উদ্বোধন করলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি দিলীপ কাপরী সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। এই দিন ফিতে কেটে মন্ডপের শুভ উদ্বোধন করেন প্রার্থী। পুজো কমিটির তরফে জানানো হয়েছে পুজোর কটাদিন থাকছে নানান সংস্কৃতি অনুষ্ঠান এবং বিভিন্ন সমাজ সেবক মূলক কর্মসূচি। সব মিলিয়ে পূজোর কটা দিন জমজমাট থাকছে ধাদিকা এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *