
মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে নির্বাচনী প্রচার। মঙ্গলবার রাতে মালদার রতুয়া বিধানসভা কেন্দ্রে প্রচারে নেমে নজর কাড়লেন ভারতীয় জনতা পার্টি প্রার্থী অভিষেক সিংহানিয়া।
এদিন তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে সামসী এলাকায় ঢাক বাজিয়ে বর্ণাঢ্য প্রচারে অংশ নেন। পায়ে হেঁটে মিছিল করে এলাকার বিভিন্ন প্রান্ত ঘুরে ভোটারদের কাছে সমর্থন প্রার্থনা করেন।
প্রচারের সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে নদী ভাঙন, ফুলহর নদীর উপর সেতুর অভাব, বাসস্ট্যান্ড ও কলেজ না থাকার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলি সামনে আনেন।
পাশাপাশি, তিনি শাসক দল তৃণমূল কংগ্রেস-এর বিরুদ্ধে উন্নয়ন না হওয়ার অভিযোগ তোলেন এবং রতুয়ার বর্তমান বিধায়ক সমর মুখার্জি-কে কটাক্ষ করেন।
বিজেপি প্রার্থীর দাবি, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কোনও উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি এবং এবার পরিবর্তনের পক্ষে জনমত গড়ে উঠছে।












Leave a Reply