
মালদা, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার একগুচ্ছ দলীয় কর্মসূচি হাতে নিয়ে মালদায় এলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি মালদায় এসেই সোজা পুরাতন মালদার সাহাপুর এলাকার এক বেসরকারি হোটেলে গিয়ে অংশ নিলেন বিভিন্ন ক্লাব ও এনজিও-কে নিয়ে আয়োজিত ক্রীড়া বিষয়ক কর্মসূচিতে। এদিন বেলা একটা নাগাদ নীতিন নবীন সাহাপুরের বেসরকারি হোটেলের সামনে গাড়ি থেকে নামামাত্রই তাকে সাদর অভ্যর্থনা জানান জেলা বিজেপির নেতাকর্মীরা। অভ্যর্থনা জ্ঞাপন পর্ব শেষ হতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ক্রীড়া বিষয়ক কর্মসূচিতে অংশ নেন। সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, ইংরেজবাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি সহ অন্যান্যরা। তাদের সকলকে নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। দিকে দিকে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করতে বিভিন্ন ক্লাব ও এনজিওর প্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান।












Leave a Reply