ঋষিপুরে জোরদার প্রচার, জনসংযোগে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটের আগে মালদা বিধানসভা কেন্দ্রে প্রচারে গতি আনলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী লিপিকা বর্মণ ঘোষ।
শুক্রবার সকাল থেকে হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে তিনি একাধিক এলাকায় জোরদার প্রচার চালান। কৃষ্ণনগর, বাহারগোলা, চাঁদপুর, শক্তিনগর, বসুনগর ও আসরাফপুর সহ বিভিন্ন গ্রামে পৌঁছে ভোটারদের সঙ্গে সরাসরি জনসংযোগ গড়ে তোলেন।
প্রচারে কোথাও হুডখোলা গাড়িতে, আবার কোথাও পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। বিশেষ করে মহিলাদের মধ্যে তাঁকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস ও উৎসাহ লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকায় মহিলারা এগিয়ে এসে প্রার্থীকে শুভেচ্ছা জানান।
এই প্রচারে উপস্থিত ছিলেন ঋষিপুর অঞ্চল তৃণমূল সভাপতি অপুল মজুমদার, গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি শিকদার, জেলা ক্ষেত মজদুর ইউনিয়নের সহ-সভাপতি সজল শিকদার সহ অন্যান্য নেতা-কর্মীরা।
প্রচারের শেষে তিনি সকলের কাছে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান এবং বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *