
হুগলী, নিজস্ব সংবাদদাতা:— হুগলীর গোঘাট বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী Dr. Nirmal Maji।
গোঘাট ২ নম্বর ব্লকের মান্দারণ অঞ্চলের মৃত্যুঞ্জয় শিবমন্দিরে পুজো অর্চনার মাধ্যমে তাঁর প্রচার কর্মসূচির সূচনা হয়। ভক্তিভরে পুজো দেওয়ার পর এলাকার মানুষের সঙ্গে জনসংযোগে নামেন তিনি।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ভোট যত এগিয়ে আসছে, ততই সাধারণ মানুষের সমর্থন বাড়ছে। তাঁদের মতে, এবারের নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে গোঘাট বিধানসভা কেন্দ্র থেকে Dr. Nirmal Maji-র জয় প্রায় নিশ্চিত।
প্রচারের শুরুতেই এই ধর্মীয় ও জনসংযোগমূলক কর্মসূচি এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।












Leave a Reply