
মালদা, নিজস্ব সংবাদদাতা:– ইংরেজবাজার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে জনসভায় বাংলার বিখ্যাত অভিনেতা সাংসদ দীপক অধিকারী (দেব)। রবিবার রাতে মালদা শহরের ২নম্বর গভমেন্ট কলোনি ইউনাইটেড ক্লাবের মাঠে প্রার্থী আশীষ কুন্ডুর সমর্থনে ৩নম্বর ৪ নম্বর ওয়ার্ডে উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা দেব। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, উপ পৌর প্রধান সুমালা আগরওয়াল, চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর অশোক সাহা, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনীষা সাহা মন্ডল, কাউন্সিলর শুভময় বসু, সন্ধ্যা দাস, পূজা দাস, যুব নেতা এমডি অভিষেক সহ অন্যান্য নেতৃত্ব।
সাংসদ দেব মঞ্চে উপস্থিত হতেই কর্মীর সমর্থকদের ভীড় উপচে পড়ে জনসভায়। তিনি বলেন, এখন সারা দেশে রাজনীতি ধর্মের মেরুকরণে হচ্ছে উন্নয়নের কথা কেউ বলে না। আমি ভোট চাইতে আসিনি, আপনারা এমন কাউকে ভোট দিন যে রাস্তাঘাট, জল, শিক্ষা শিক্ষা , মেডিকেল কলেজ ও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ সহ সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাবে তাকে ভোট দিন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের সরকার সকলের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছে তাই ২০২১ সালের নির্বাচনে যে আসন পেয়েছিলেন তার থেকে পাঁচটি আসন হলেও বেশি পাবেন তৃণমূল কংগ্রেস। তাই মুখ্যমন্ত্রীর স্নেহধন্য ইংরেজবাজার বিধানসভার প্রার্থী আশীষ কুন্ডুকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কারণ বিগত দিনে এই আসনে বিজেপি জিতেছিল, কোন উন্নয়নমূলক কাজ করেনি।












Leave a Reply