
ঠাকুরনগর, নিজস্ব সংবাদদাতা:— মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষের জন্য নিঃশর্ত ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে সরব হলো Akhil Bharat Hindu Mahasabha। ইতিপূর্বে নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন জানানোর পর এবার থাকুরনগরে পদযাত্রা ও পথসভা কর্মসূচির আয়োজন করা হয়।
রাজ্য সভাপতি Chandrachur Goswami-র নেতৃত্বে ‘জাস্টিস ফর মতুয়া’ শীর্ষক এই কর্মসূচি রেল স্টেশন থেকে মন্দির পর্যন্ত অনুষ্ঠিত হয়। মিছিলের পর পথসভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ।
বক্তাদের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে মতুয়াদের নিঃশর্তভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তাঁদের মতে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হওয়া।
এদিন বক্তৃতায় পূর্ববঙ্গীয় উদ্বাস্তু হিন্দুদের ইতিহাস তুলে ধরে বলা হয়, ধর্ম রক্ষার জন্যই তারা দেশত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। সেই কারণে তাঁদের অধিকার রক্ষায় সরকার ও নির্বাচন কমিশনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়।
এছাড়াও Harichand Thakur ও Guruchand Thakur-এর নামে দেশজুড়ে শিক্ষা ও জনসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাবও উঠে আসে সভা থেকে।
হিন্দুমহাসভার অন্যান্য নেতৃবৃন্দ জানান, মতুয়া সম্প্রদায়ের অধিকার রক্ষায় তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে রাষ্ট্রপতির কাছেও আবেদন জানানো হবে।












Leave a Reply