
মালদহ, নিজস্ব সংবাদদাতা:— আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মালদহে আজ হাই ভোল্টেজ জনসভা করতে চলেছেন কংগ্রেস নেতা Rahul Gandhi। চাঁচলের কলমবাগান মাঠে দুপুর ঠিক দুটো নাগাদ এই জনসভা অনুষ্ঠিত হবে।
এই সভায় চাঁচল, মালতিপুর, হরিশ্চন্দ্রপুর ও রতুয়া—এই চারটি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীদের নিয়ে বড়সড় শক্তি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে কংগ্রেস কর্মী-সমর্থকদের ঢল নামতে শুরু করেছে সভাস্থলে।
সভা শুরুর আগেই মঞ্চে উপস্থিত হয়েছেন মালতিপুরের কংগ্রেস প্রার্থী Mausam Benazir Noor এবং মালদহ দক্ষিণের সাংসদ Isha Khan Choudhury।
রাজনৈতিক মহলের মতে, এই জনসভাকে কেন্দ্র করে মালদহের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ হতে পারে। এখন দেখার, Rahul Gandhi-এর এই সভা কতটা প্রভাব ফেলতে পারে ভোটের অঙ্কে।












Leave a Reply