সুজাপুরে কংগ্রেস প্রার্থীকে বুথে ঢুকতে বাধা, সাময়িক উত্তেজনা।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—-ভোটের দিন সুজাপুর বিধানসভা কেন্দ্রের ১০২ নম্বর বুথে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নানকে তাঁর নিজস্ব বুথে প্রবেশ করতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী।
এই ঘটনাকে ঘিরে প্রার্থী ও দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে বচসা শুরু হয়। প্রার্থীর দাবি, তাঁকে অযথা বাধা দেওয়া হয়েছে, যা নির্বাচনী বিধি-বিধানের পরিপন্থী।
অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাজুড়ে প্রায় সমস্ত বুথেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে উক্ত ঘটনাকে কেন্দ্র করে ১০২ নম্বর বুথে অনিয়মের অভিযোগ সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *