
মালদা, নিজস্ব সংবাদদাতা:–আগুনে পুড়ে ছাই দিনমজুর বাবা ও ছেলের ঘর। অগ্নিকাণ্ডটি ঘটেছে শুক্রবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের গাঙ্গোর গ্রামে। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবা আনজাফুল হক ও ছেলে মানোয়ার আলির একমাত্র শোয়ার ঘর। পাশাপাশি রান্নাঘর ও গোয়ালঘরও পুড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে হঠাৎ করে ছেলের বাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাবার বাড়িতে। এরপর রান্নাঘর ও গোয়ালঘরে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান। ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন আসার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা আসবাব,
কাপড়চোপড়,শস্য ও মেয়ের বিয়ের জন্য রাখা ৪২ হাজার টাকা, অলঙ্কার ও কাগজপত্র । আগুন নেভাতে গিয়ে ঝলসে যায় বাবা আনজাফুল। একটি গরু অগ্নিদগ্ধ হয়ে যায়। পরিবারটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে পলিথিন টাঙিয়ে ঠাই নিয়েছে। তবে আগুনের উৎস কি কিছুই জানা যায়নি।












Leave a Reply