
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে শনিবার ফালাকাটা ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন এলাকায় সচেতনতা কর্মসূচি পালন করা হল। এদিন ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান, জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ওই কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য কর্মীরা সংশ্লিষ্ট এলাকাগুলিতে সচেতনতা মূলক পদযাত্রা করেন। পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে ম্যালেরিয়া প্রতিরোধ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়। মশাবাহিত এই রোগ থেকে বাঁচতে কীভাবে সতর্ক থাকতে হবে, সে বিষয়ে বিস্তারিতভাবে প্রচার চালানো হয়।












Leave a Reply