ফালাকাটায় জমি-বিবাদ ঘিরে উত্তেজনা, উপ প্রধানের বিরুদ্ধে মহিলাকে চড় মারার অভিযোগ চাঞ্চল্য।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটায় জমি-বিবাদ ঘিরে উত্তেজনা, উপ প্রধানের বিরুদ্ধে মহিলাকে চড় মারার অভিযোগ চাঞ্চল্য।
জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের সালিশি সভা ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলতলী এলাকায়। এই ঘটনায় গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বিকাশ বর্মনের বিরুদ্ধে এক মহিলাকে চড় মারার অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা মনোরঞ্জন সরকার ও সুনীল সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই সমস্যা মেটাতে সালিশি সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন উপ প্রধান বিকাশ বর্মন। তবে দুই পক্ষের বচসার জেরে সভা ভেস্তে যায়। পরে মনোরঞ্জন সরকার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুনীল সরকারের বিরুদ্ধে।অভিযোগ, এই ঘটনার পর কয়েক দিন কেটে যাওয়ার পর। রবিবার দুপুরে উপ প্রধান বিকাশ বর্মন ফের মনোরঞ্জনের বাড়িতে গিয়ে বিষয়টি মেটানোর চেষ্টা করেন। তবে সেই সময় সুনীল সরকারের পরিবারের পক্ষ থেকে তার কাছে অভিযোগ দায়েরের কারণ জানতে চাওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগকারী মহিলা মামনি হোর দাবি করেন, তিনি ঘটনাটি ভিডিও করতে গেলে উপ প্রধান তার মোবাইল ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলেন এবং তাকে চড় মারেন।
মামনি হোর আরো বলেন, একজন জনপ্রতিনিধি কীভাবে একজন মহিলার গায়ে হাত তুলতে পারেন? এর বিচার চাই। তিনি ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উপ প্রধান বিকাশ বর্মন। তার দাবি, তিনি কাউকে মারেননি। তিনি বলেন, আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় আমি শুধু মোবাইল সরিয়ে দিয়েছিলাম।ফালাকাটা থানার পুলিশ আইসি নিতেশ লামা জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নিউজ বিরো ফালাকাটা ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *