ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে সাপ উদ্ধার, চাঞ্চল্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : – ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে সাপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। কালো রঙের একটি সাপ দেখতে পেয়ে চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর খবর দেওয়া হয় ফালাকাটার সাপ উদ্ধারকারী শংকর সাহা চৌধুরী ও তাঁর টিমকে। দ্রুত তিনি ঘটনাস্থলে পৌঁছে ওই সাপটিকে উদ্ধার করেন নিয়ে আসেন। সাপ উদ্ধারকারী শংকর সাহা চৌধুরী বলেন, “উদ্ধার হওয়া সাপটি একটি দাঁড়াশ সাপ। তবে বাচ্চা। প্রায় চার ফুট লম্বা সাপটি উদ্ধার করে আমরা জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *