গণনা শুরুর আগে থেকেই সরগরম Alipurduar বিশ্ববিদ্যালয় গণনা কেন্দ্র।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :- আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের গণনা কেন্দ্রে সকাল থেকেই প্রবেশ করতে শুরু করেছেন গণনাকর্মী ও কাউন্টিং এজেন্টরা। ভোট গণনাকে কেন্দ্র করে কেন্দ্রজুড়ে নিরাপত্তা ও প্রস্তুতি তুঙ্গে।
প্রশাসন সূত্রে জানা গেছে, আলিপুরদুয়ার জেলার মোট পাঁচটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা এই বিশ্ববিদ্যালয়েই অনুষ্ঠিত হবে।
গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসন যৌথভাবে নজরদারি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *