
তপন, নিজস্ব সংবাদদাততা:- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৪০ তপন বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে দ্বিতীয়বার জয়লাভের পর ভোটার ও দলীয় কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিজেপি মনোনীত প্রার্থী বুধরাই টুডু।
এক বিবৃতিতে তিনি বলেন, “এই বিজয় কেবল আমাদের নয়—এটি জনতার বিজয়, বাংলার প্রতিটি মানুষের বিজয়। তপন বিধানসভার সকল সচেতন ও দায়িত্বশীল ভোটারদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা, যারা তাঁদের মূল্যবান ভোট দিয়ে আমাদের প্রতি আস্থা প্রকাশ করেছেন।”
বুধরাই টুডু বিশেষভাবে ধন্যবাদ জানান দলের নিবেদিতপ্রাণ কর্মীদের। তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টির কর্মীদের নিরলস পরিশ্রম, ত্যাগ ও একনিষ্ঠ প্রচেষ্টার ফলেই আজ পশ্চিমবঙ্গের এই ঐতিহাসিক সাফল্য সম্ভব হয়েছে।”
৪ঠা মে সোমবার ঘোষিত বিধানসভা নির্বাচনের ফলে রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। ৪০ তপন কেন্দ্রে টানা দ্বিতীয়বার জয় পেয়েছেন বুধরাই টুডু। ফল ঘোষণার পর থেকেই তপনজুড়ে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ।
জয়ের পর আজ ৫ই মে বিজেপি’র জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বুধরাই টুডু। একইসঙ্গে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।












Leave a Reply