আইআইটি খড়গপুরের ‘কৃতি’ প্রোগ্রামে সুযোগ পেল দক্ষিণ দিনাজপুর পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয় – এর মিসবাহুল বাসার।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- জেলার মুখ উজ্জ্বল করল পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয়, দক্ষিণ দিনাজপুরের দ্বাদশ শ্রেণির ছাত্র মিসবাহুল বাসার। আইআইটি খড়গপুরের ‘কৃতি’ প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছে সে।

স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ‘কৃতি’ হল আইআইটি খড়গপুর পরিচালিত ছয় সপ্তাহের একটি আবাসিক ও ভিত্তিমূলক প্রোগ্রাম। স্কুল স্তরের ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং-এর ধারণা গাইডেড লার্নিং ও হাতে-কলমে প্রজেক্টের মাধ্যমে গড়ে তোলাই এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। সারা দেশ থেকে মেধার ভিত্তিতে এবার প্রায় আড়াইশো ছাত্রছাত্রী বাছাই করা হয়।

বিদ্যালয়ের অধ্যক্ষ সন্দীপ দত্ত জানান, “মিসবাহুল অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। আইআইটি খড়গপুরের মতো প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া আমাদের স্কুল ও জেলার জন্য গর্বের। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

মিসবাহুলের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও অভিভাবকদের মধ্যে খুশির হাওয়া। দক্ষিণ দিনাজপুরের শিক্ষা মহলে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *