
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- গ্রীষ্মাবকাশের পর সোমবার পুনরায় খুলল বিদ্যালয়। রাজ্য সরকারের নির্দেশ মেনে বালুরঘাটের নালন্দা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রার্থনা সভায় জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর পর সমবেতভাবে গাওয়া হয় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দে মাতরম’।
এদিন বিদ্যালয়ে উপস্থিত থেকে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সম্পূর্ণ গানটি গেয়ে শোনান দক্ষিণ দিনাজপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক শিক্ষা) সুজয় কৃষ্ণ মহন্ত। তাঁর সঙ্গে ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক জ্যোতির্ময় সিনহা এবং ডিআই অফিসের কর্মী সৌরভবাবু। গান পরিবেশনের পাশাপাশি ‘বন্দে মাতরম’-এর ঐতিহাসিক গুরুত্ব ও দেশপ্রেমমূলক তাৎপর্য সম্পর্কেও ছাত্রছাত্রীদের অবহিত করেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত দাস জানান, রাজ্য সরকারের এই উদ্যোগ জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে আরও সচেতন করে তুলবে। পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থনা সভায় অংশগ্রহণ করায় জেলা বিদ্যালয় পরিদর্শককে ধন্যবাদ জানান তিনি।












Leave a Reply