বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে চন্দ্রকোনারোডের নবকোলাতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৫ই জুন অর্থাৎ শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নবকোলাতে হাতিখানা বরাকুরা স্পোটিং ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে কলকাতা সোনারতরী চেরিটেবল ট্রাস্ট ওমেদিনীপুর অপরাজেও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়। আরো জানা যায় এই দিন ৭০ জন সাধারণ মানুষ বিনামূল্যে তাদের চক্ষু পরীক্ষা করান। এই দিন উপস্থিত ছিলেন শ্রীকান্ত বধুক,প্রসেনজিৎ কুণ্ডু,রাজ রায়,আক্তার খান
সান্তু খান সহ অন্যান্য ক্লাব সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *