বিশ্ব সাইকেল দিবসে বামনগোলায় সচেতনতামূলক সাইকেল র‍্যালি।

মালদা, নিজস্ব সংবাদদাতা :—- বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক সাইকেল র‍্যালির আয়োজন করা হয়।রবিবার, এদিন সকালে পাকুয়াহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। ছাত্র-ছাত্রী, প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন স্তরের মানুষ এই র‍্যালিতে অংশগ্রহণ করেন।
র‍্যালিটি পাকুয়াহাট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পরিবেশবান্ধব যানবাহন হিসেবে সাইকেলের ব্যবহার, স্বাস্থ্য সচেতনতা এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা দেয়। পরিক্রমা শেষে বামনগোলা বিডিও অফিসে এসে র‍্যালির সমাপ্তি হয়।
ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব সাইকেল দিবসের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের মধ্যে সাইকেল ব্যবহারের গুরুত্ব তুলে ধরা এবং শরীর সুস্থ রাখতে ও সবুজ পরিবেশ গঠনে সকলকে উদ্বুদ্ধ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *