দেশদ্রোহী স্লোগানের প্রতিবাদে ফালাকাটায় শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পদযাত্রা।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা: শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ, পশ্চিমবঙ্গের ফালাকাটা শাখার উদ্যোগে শনিবার বিকেলে ককরোজ জনতা পার্টির ছাত্র আন্দোলনের নামে ওঠা দেশদ্রোহী স্লোগান ও কার্যকলাপের প্রতিবাদে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে একটি পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়। ফালাকাটা হাই স্কুলের সামনে থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মেইন রোড ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। কর্মসূচিতে সংগঠনের সদস্য ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *