
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের বেলডাঙ্গা এলাকায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বস্ত্র ও ত্রিপল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষের হাতে বস্ত্র ও ত্রিপল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ, দাসপুর বিধানসভার বিধায়ক তপন কুমার দত্ত, ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক প্রশান্ত বেরা-সহ সংশ্লিষ্ট এলাকার মণ্ডল সভাপতি এবং দলের অন্যান্য নেতৃত্ব।
এদিনের কর্মসূচিতে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ও করেন উপস্থিত বিজেপি নেতৃবৃন্দ। দলীয় নেতৃত্বের দাবি, প্রয়োজনের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বস্ত্র ও ত্রিপল পেয়ে উপকৃত হন এলাকার বহু মানুষ। বিজেপির এই উদ্যোগকে ঘিরে স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।












Leave a Reply