খড়ি নদীতে নৌকা উল্টে আতঙ্ক, ব্রিজ নির্মাণের দাবিতে সরব দাদপুরবাসী।

দাদপুর, নিজস্ব সংবাদদাতা:- সাত সকালে নৌকাডুবি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন কয়েকজন স্কুল পড়ুয়া এবং স্থানীয় কয়েকজন মানুষ। ঘটনাটি ঘটেছে নাদনঘাট থানার অন্তর্গত দাদপুর এলাকায়। জানা গিয়েছে দাদপুর এবং কুতিরডাঙ্গার মাঝখান দিয়ে বয়ে চলেছে খড়ি নদী। বর্ষায় সেই খড়ি নদীর অবস্থা ভয়ানক। যেমন বেড়েছে জল, তেমনি অনবরত যাচ্ছে নদীর জলের উপর দিয়ে পানা। আর সেই পানা নৌকাতে বেঁধেই বিপত্তি। নৌকা পারে পৌঁছানোর কয়েক সেকেন্ড আগেই পানায় লেগে আচমকা উল্টে যায় নৌকা। পাড়ের কাছাকাছি থাকায় লাফ মেরে নৌকা থেকে পারে নেমে পড়েন যাত্রী এবং ছাত্ররা। নৌকাটি ডুবে গেল কোন বড় বিপদ ঘটেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে প্রশাসন এই এলাকার মানুষের পারাপারের জন্য একটি ব্রিজের ব্যবস্থা করুক। তাহলে এমন সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। উল্লেখ্য ছোট নৌকা দিয়েই দুই পাড়ে দড়ি বেঁধে দড়ি টেনেই যাতায়াত করেন মানুষজন। বর্ষার সময় তৈরি হয় একটি অস্থায়ী বাসের সেতুও। কিন্তু সেই সেতুও জলে তোরে ভেঙে যায়। এবছর যদিও এখনো পর্যন্ত তৈরি হয়নি সেই সেতু, দড়ি টেনেই পারাপার চলছিল ছিল এদিন শুক্রবার। আর সেই সময়তেই বিপত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *