ভারত সেবাশ্রম সংঘের শিশুদের পাশে ফরাক্কা CISF, খাদ্য ও শিক্ষাসামগ্রী বিতরণ।

ফারাক্কা, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার বিকেলে ভারত সেবাশ্রম সংঘের আবাসিক শিশুদের পঠনপাঠন ও কল্যাণের কথা মাথায় রেখে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করল ফরাক্কা ব্যারেজের CISF ইউনিট। এদিন সংঘের প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের হাতে খাদ্যসামগ্রী ও শিক্ষাসামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
এদিনের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের দুই মহারাজ,ফরাক্কা CISF-এর কমান্ডার নকুল কুমার বর্মা ও তাঁর পরিবার
ফরাক্কা CISF-এর অন্যান্য জওয়ানরা।
শিশুদের উদ্দেশ্যে CISF কমান্ডার নকুল কুমার বর্মা জানান, এলাকার পিছিয়ে থাকা এবং মেধাবী অথচ অভাবী ছাত্রদের পড়াশোনায় উৎসাহিত করতেই নিয়মিত এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কাজের আয়োজন করা হয়ে থাকে। শিশুদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি দেশের একজন ভালো নাগরিক হিসেবে গড়ে ওঠার বার্তা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *