
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- যথাযথ মর্যাদার সহিত শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই দিন তার আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি ও সঙ্গীতের মধ্য দিয়ে প্রয়াণ দিবস পালন করলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। এই দিন উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় বিশিষ্ট সমাজসেবী রামচন্দ্র পাল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।











Leave a Reply