৫০ বছর পূর্তি উপলক্ষে পুরাতন মালদার মির্জাপুরে ব্যতিক্রমী গণভাইফোঁটা, ছড়াল বিশ্বভ্রাতৃত্বের বার্তা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভাই-বোনের পবিত্র সম্পর্কের মেলবন্ধনকে এক অন্য মাত্রায় পৌঁছে দিতে ব্যতিক্রমী আঙ্গিকে পালিত হলো ভ্রাতৃদ্বিতীয়া উৎসব। আত্মিক বন্ধন, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে পুরাতন মালদার মির্জাপুরে আয়োজিত হলো গণভাইফোঁটা অনুষ্ঠান।এদিন মির্জাপুর জ্যোতি সংঘের পরিচালনায় 50 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ আধ্যাত্মিক পরিবেশে এই গণ ভাই ফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের কপালে তিলক পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়। প্রচলিত ভ্রাতৃদ্বিতীয়ার রীতির পাশাপাশি এই অভিনব আয়োজনের মধ্য দিয়ে আত্মার সঙ্গে আত্মার মিলন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সম্প্রীতির আদর্শ তুলে ধরা হয়। আয়োজকদের এই উদ্যোগে ভ্রাতৃদ্বিতীয়ার প্রচলিত ভাবনার পাশাপাশি আধ্যাত্মিক চেতনা ও বিশ্বভ্রাতৃত্বের এক সুন্দর বার্তা ফুটে ওঠে। ব্যতিক্রমী এই গণভাইফোঁটা অনুষ্ঠান ঘিরে এলাকায় এক বিশেষ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *