
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের হেতাশোল গ্রামে বাঁধনা পরব উপলক্ষে চলছে ঐতিহ্যবাহী গরু খুটানো উৎসব। বাড়ির মহিলারা চালের গুঁড়ো দিয়ে উঠোনে তৈরি করছেন নানা নকশার আলপনা। অন্যদিকে গ্রামের যুবকরা ধামসা, মাদল, ঢাক-সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে মেতে উঠেছেন উৎসবের আনন্দে।
গরুকে সামনে রেখে প্রদীপ, ধূপ-ধুনো জ্বালিয়ে পুজো করছেন অনেকে। প্রাচীন লোকাচার ও গ্রামীণ সংস্কৃতির এই অনন্য মেলবন্ধন দেখতে গ্রামে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। আধুনিকতার ছোঁয়াতেও যে জঙ্গলমহলের মাটি থেকে হারিয়ে যায়নি নিজস্ব ঐতিহ্য, হেতাশোলের বাঁধনা পরব যেন তারই প্রমাণ।












Leave a Reply