
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলা রায়না ২: চাষের জমিতে ধান রোয়ার কাজ করার সময় আচমকা বজ্রপাতে মৃত্যু হলো এক পরিযায়ী কৃষি শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের কুমারপুর মৌজায়।
কুমারপুর গ্রামে শ্রমিকদের সাথে কাজে গিয়েছিলো মাঠে মৃত শ্রমিকের বাড়ি বাঁকুড়া জেলায়।
তিনি রায়নার কুমারপুর এলাকায় অন্যান্য শ্রমিকদের সঙ্গে ধান রোপণের কাজ করতে এসেছিলেন।
শনিবার ২টো ১৫ মিনিট নাগাদ,কাজ করার সময় হঠাৎ আকাশ মেঘলা করে আসে এবং মুষলধারে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হয়।
মাঠে কাজ করা অবস্থাতেই ওই শ্রমিকের ওপর সরাসরি বাজ পড়ে।
ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
সহকর্মীরা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে স্থানীয় মাধবডিহী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় কুমারপুর মৌজা এবং মৃতের গ্রাম—উভয় এলাকাতেই গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করছে স্থানীয় পুলিশ প্রশাসন।
কি বলছেন সাথে কাজ করা শ্রমিকরা ।











Leave a Reply