
মালদা, নিজস্ব সংবাদদাতা:– হবিবপুরে চাকরি চুরি অভিযোগ উঠল প্রাক্তন ব্লক সভাপতি বিরুদ্ধে।জল জীবন মিশন প্রকল্পে মালদার হবিবপুর ব্লকের জাজইল অঞ্চলের জমিদাতার জায়গায় চাকরি করছেন তৃণমূল নেতার মেয়ে । জমিও হারিয়েছে, আবার চাকরিও মেলেনি প্রতারিত যুবকের। সরকারি পরিবর্তন হতেই আবার চাকরির দাবি তুলেছেন জমিদাতা অবিনাশ হেমরম। দুই বছর কেটে গেলেও চাকরি পাননি তিনি। পরিবর্তে তৎকালীন তৃণমূল ব্লক সভাপতি কিষ্টু মুর্মু-র মেয়ে সেই পিএচই তে চাকরি করছেন বলে অভিযোগ। তার অভিযোগ বিজেপি করেন বলেই তৃণমূল জমানায় চাকরি পাননি বলেও অভিযোগ তাঁর।
হবিবপুর ব্লকের জাজইল গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামের বাসিন্দা আদিবাসী যুবক অবিনাশ হেমরমের দাবি, জমিদাতাকে পিএইচই দপ্তরের চাকরি দেওয়া হবে। পরিবারের পাট্টা জমিতে জল জীবন মিশন প্রকল্পের জলাধার ও পাম্প হাউস তৈরি করতে দেওয়া হয়।জমি দেওয়ার জন্য পরিবারের দুইজনকে চাকরি দেওয়া হবে। সেইমতো জমি দিয়ে দেন তাঁরা।
এদিকে চাকরি চুরির অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত তৃণমূল নেতাকে কটাক্ষ করেছেন হবিবপুরের বর্তমান বিজেপি বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু।












Leave a Reply