
হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- ৯ আগস্ট, রবিবার পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে বিষ্ণুপুর থানার উদ্যোগে আমতলা মোড়ে অনুষ্ঠিত হলো বিশেষ সচেতনতামূলক কর্মসূচি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার শ্রদ্ধেয় SP শ্রী চন্দ্রশেখর বর্ধন, IPS, Addl. SP (HQ) বিজয় কৃষ্ণ মণ্ডল, DySP Traffic রেজাউল কবির-সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়। পাশাপাশি এলাকার বাস চালক, অটো চালক, টোটো চালক, ম্যাজিক ও ট্রেকার চালকদের সংবর্ধনা জানানো হয়।
নিরাপদ সড়ক, সচেতন চালক এবং দুর্ঘটনামুক্ত সমাজ গড়ে তোলার বার্তা দিয়েই শেষ হলো এবারের পথ নিরাপত্তা সপ্তাহের কর্মসূচি।












Leave a Reply