বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাসাটি চা বাগানে পালিত বিশ্ব আদিবাসী দিবস।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের তাসাটি চা বাগান আদিবাসী সমাজের উদ্যোগে রবিবার পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। এদিন তাসাটি চা বাগানের পানু লাইনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কমিটির পক্ষ থেকে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে একটি রেলি বের করা হয় এবং রেলিটি তাসাটি চা বাগানের বিভিন্ন লাইন পরিক্রমা করে। পাশাপাশি তাসাটি চা বাগানের ফুটবল মাঠে থাকা বীর শহীদ বীর বীরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করা হয়। এদিন মঞ্চে আদিবাসী সমাজের হারিয়ে যাওয়া নৃত্য, সঙ্গীত পরিবেশন সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী, ফালাকাটার বিডিও আদৃতা সমাদ্দার সহ ফালাকাটার জয়েন্ট বিডিও, তাসাটি চা বাগানের ম্যানেজার মনীষ পাল সিং, সহ চা বাগান ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ, বিশিষ্ট সমাজসেবী অনুপ দাস,টিম্পু উরাও, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সদস্য অঘোরনাথ রায়, দলগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা কেরকেট্টা, সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *