ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেস থেকে অপহৃত বিশেষ চাহিদাসম্পন্ন যুবক উদ্ধার, গ্রেফতার ২।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেস থেকে অপহৃত বিশেষ চাহিদা সম্পন্ন যুবককে উদ্ধার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বিহারের দুই ব্যক্তিকে। ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃতদের নাম মহম্মদ তাইয়ৈব (৬০) ও মহম্মদ মাসিহার। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বিহার থেকে অপহরণ করা হয় বিশেষ চাহিদা সম্পন্ন ওই তরুণকে। গোপন সূত্রে খবর পেয়ে, রেল পুলিশ ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেস থেকে ওই তরুণকে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ওই তরুণকে জঙ্গিপুর রোড স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *