পথ দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত্যু, চাঞ্চল্য গড়বেতার ধাদিকায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- পথ দুর্ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের ৫ নম্বর অঞ্চলের ধাদিকা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে ধাদিকার জঙ্গলের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে একটি অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় ওই মহিলার মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। তবে মৃত ওই মহিলার নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, দুর্ঘটনায় জড়িত গাড়িটির খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *