
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শনিবার ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সেন্ট্রাল বাস স্ট্যান্ডেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
এই উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি ৬৭ জন বাসচালকের হাতে পেনশন যোজনার অনুমোদনপত্র তুলে দেওয়া হয়।অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চালকদের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংগঠনের অন্যতম সদস্য সৌমিক কারক ওরফে সন্তু কারক বলেন, দীর্ঘদিন ধরে পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত চালকদের অবসর-পরবর্তী জীবনে আর্থিক সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। অন্যদিকে অ্যাসোসিয়েশনের সম্পাদিকা পিউ মন্ডল দে জানিয়েছেন আগামী দিনেও বাস চালকদের স্বার্থে একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে। এই দিন এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সোমনাথ হালদার,তন্ময় খারা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।এই কর্মসূচিকে কেন্দ্র করে বাসচালকদের মধ্যে যথেষ্ট উৎসাহের পরিবেশ তৈরি হয়।












Leave a Reply