মালদা জেলা প্রশাসনের উদ্যোগে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, জাতীয় পতাকা তুললেন জেলাশাসক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার যথাযোগ্য মর্যাদায় দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। সকাল ৯টা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে আয়োজন করা হয় স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন মালদা জেলা শাসক রাজনবীর সিং কাপুর। এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করার পাশাপাশি দেশের স্বাধীনতার ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দেশপ্রেমের বার্তা দেওয়া হয়। প্রশাসনিক ভবন চত্বরজুড়ে স্বাধীনতা দিবসের আবহে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের পাশাপাশি দেশের অখণ্ডতা ও উন্নয়নের প্রতি সকলকে দায়বদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *