
পূর্ব বর্ধমান , নিজস্ব সংবাদদাতা:- SIR-এর নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ও ট্রাইব্যুনালের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভোটাধিকার রক্ষার আন্দোলনকে আরও জোরদার করার ডাক। এই দাবিকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার নসরতপুরে গণেশচন্দ্র কর্মকার তাঁত কাপড় হাটে আয়োজিত হল একটি সভা। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। রবিবার বিকেল সমুদ্রগড়ের গণেশচন্দ্র কর্মকার কাপড় হাটে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ‘ভোটাধিকার বাঁচাও মঞ্চ, পূর্ব বর্ধমান জেলা কমিটি’।
SIR-কে ঘিরে ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কা, নাগরিকদের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার মতো বিষয়গুলি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এগিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ওই আইনজীবী।












Leave a Reply